সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ দশলক্ষাধিক টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ চোরাচালান বিরোধী অভিযনে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ১৯ বোতল ভারতীয় ভারতীয় মদ ,৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দিনভর জেলার কাকডাঙ্গা, চান্দুরিয়া, ঝাউডাঙ্গা , চান্দুরিয়া, পদ্মশাখরা, মাদরা, ভোমরা এবং তলুইগাছা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি। মঙ্গলবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্যা জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা থেকে ১৯ বোতল ভারতীয় মদ এবং চান্দুরিয়া থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়।এছাড়াও, কাকডাঙ্গা থেকে ৪,লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৭০ হাজার টাকা মূল্য ভারতীয় ঔষধ, পদ্মশাখরা থেকে ৩৫ হাজার-টাকা মূল্যের ঔষধ, মাদরা থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,এবং ভোমরা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান,আটককৃত মালামালের মূল্য দশ লক্ষ আটাশ হাজার পাঁচশত টাকা।আটককৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com