Breaking News

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Spread the love
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০.৩০ টায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার ও থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৪টি গ্রুপে ১২টি ইভেন্টে অংশ নেয়। বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com