
কালিগজ্ঞ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সারথী সরকার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সারথী সরকার ওই গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানায় ,শুক্রবার রাতের খাবার ও গৃহস্থলির কাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরে বিশ্বনাথ সরকারের বড় ছেলে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তিনি দেখতে পান, সারথী সরকার ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালিগজ্ঞ থানার ওসি মো. শাহিন বলে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে । এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
