Breaking News

কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

হারুন উর রশীদ:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । রবিবার(৩১ আগস্ট) বিকাল ৪ টায় কালিগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ডঃ মিজানুর রহমানের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনের বিশেষ অতিথির বক্তব্য দেন, আবু সাঈদ বিশ্বাস, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, নাগরিক ভাবনা জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম, দৈনিক আলোর পরশ পত্রিকার কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি গাজী মিজানুর রহমান, সহ-সভাপতি ডা, শরিফুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক যুগে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও ভূমিকা আরও ব্যাপক হয়েছে। সঠিক তথ্য সংগ্রহ, যাচাই ও উপস্থাপনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। এজন্য পেশাগত দক্ষতা অর্জন ও নৈতিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি। কর্মশালায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদ লেখা, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা, ও সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় কালিগঞ্জ উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার দুর্ধর্ষ ডাকাত বাহার আলী ঢাকায় গ্রেফতার

Spread the loveহাফিজুর রহমান : উপ-সহকারী পরিদর্শক আতিকুর রহমান, সহকারি পরিদর্শক সরোয়ার হোসেনের দৃঢ়তায় র‍্যাব-৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com