Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার কাকডাঙ্গা, তলুইগাছা, পদ্মশাখরা, মাদরা এবং হিজলদী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস ৭ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী ও দখলের মোড় নামক স্থান হতে ১,৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলবাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বেড়িবাধ নামক স্থান হতে ২১,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ ও ৫ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান হতে ২,১২,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ তেইশ হাজার টাকা । উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়ামাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com