Breaking News

সাতক্ষীরায় রোটারি ক্লাব অব রয়েলের উদ্যোগে রোগীদের মাঝে মাস্ক বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য সচেতনতার লক্ষে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরায় রোগীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে উক্ত মাস্ক বিতরণ করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে আগত রোগীদের মধ্যে বিনামূল্যে উক্ত মাস্ক বিতরণ করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা: মো: আব্দুস সালাম। প্রায় ৩০০ রোগীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার সম্মানিত প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাইফুল আলম, আইপিপি ফারুকুল ইসলাম, পিপি আসাদুর জামান, পিপি তারেকুজ্জামান খান, মোঃ মাহবুবুর রানা, ডাঃ পার্থ কুমার দে ও সদর হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com