Breaking News

dainiksatkhira24

সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি শুরু

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা জেলা শাখা। সংগঠনের সকল সদস্যের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। ১৩ জুন, শনিবার বিকেলে প্রথম আলোর সাতক্ষীরা নিজস্ব কার্যালয়ে একটি গাছের চারা হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন …

Read More »

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কলারোয়া প্রেস ক্লাবে নব গঠিত কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম ও সদস্য ইঞ্জিনিয়ার শেখ ফরহাদ হোসেন তপুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি এ মতবিনিময় সভায় ক্রীড়াঙ্গনের সংগঠক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার বিষয়ে গুরুত্বারোপ করে …

Read More »

কলারোয়া বজ্রপাতে এক কৃষক নিহত

কামরুল হাসান: সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে একজনের কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দুটোর দিকে কলারোয়া উপজেলারবজ্রবাক্স গ্রামের এ ঘটনা ঘটে। মৃতের নাম আব্দুল হামিদ (৪০)। তিনি উপজেলার ব্রজবক্স গ্রামের হায়দার আলীর ছেলে। নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, আব্দুল হামিদ সকালে জমিতে যান কাজ করতে। দুপুর দুটোর দিকে বাড়ির পাশের পুকুরে যাচ্ছিলেন গোসল করতে। পথিমধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি …

Read More »

স্বাধীনতার ৫৪ বছর পরেও জোটেনি রাস্তা: সাতক্ষীরার মাছখোলায় দুর্ভোগে অর্ধশতাধিক পরিবার

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিম মাঝের পাড়ার বাসিন্দাদের ভাগ্যে জোটেনি একটি চলাচলের পথ। সামান্য বৃষ্টিতেই কোমর সমান পানি আর কাদা মাড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অবহেলিত এই এলাকার সাধারণ মানুষকে। যাতায়াতের সুনির্দিষ্ট কোনো রাস্তা না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় অর্ধশতাধিক পরিবার। এই মানবিক সংকট থেকে মুক্তি পেতে সাতক্ষীরা জেলা …

Read More »

স্ত্রীকে বেঁধে নির্যাতন, শরীরের ক্ষতস্থানে মরিচের গুঁড়া দেওয়ার অভিযোগ; তালা হাসপাতালে গৃহবধূ ভর্তি

জহর হাসান সাগর: খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মোড়লপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার গৃহবধূ লিমা (১৯) গুরুতর আহত অবস্থায় বর্তমানে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আরশনগর গ্রামের মোড়লপাড়ার বাসিন্দা ওজিয়ার মোড়লের ছেলে খাইরুল ইসলামের সঙ্গে লিমার বিয়ে হয়। পারিবারিক বিরোধের জেরে স্বামী খাইরুল ইসলাম তার স্ত্রীকে অমানবিকভাবে নির্যাতন …

Read More »

তালায় মাদক,জুয়া চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,প্রেসক্লাবের নিন্দা

ফারুক সাগর: সাতক্ষীরার তালায় মাদক, অনলাইন জুয়া ও দেহ ব্যবসার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী মোড়ল ও তার স্ত্রী আয়েশা বেগমের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলেও এখনো তাদের আটক করা সম্ভব হয়নি। অভিযুক্ত মোহাম্মদ আলী মোড়ল মহান্দী পূর্বপাড়া এলাকার মৃত সাকা মোড়লের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ও তার …

Read More »

তালায় তৃণমূল সিএসওদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফারুক সাগর :সাতক্ষীরায় জেলা পর্যায়ে তৃণমূল সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সদস্যদের নিয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১১জুন) ভূমিজ ফাউন্ডেশনের হল রুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার …

Read More »

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সকলের প্রিয় গণমানুষের নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসকের অফিস কক্ষে গিয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। …

Read More »

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা করে হাজারো মানুষের ঢল

মো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরা গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে সাতক্ষীরার দক্ষিণ কুশখালী হাড়িয়া ঘাটা মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা। ১১ই জুন (বৃহস্পতিবার) বিকাল দুইটায় স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের সার্বিক ব্যবস্থাপনায় এই উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন করা হয়। তীব্র গরম উপেক্ষা করে এই চোখধাঁধানো ঘোড়দৌড় উপভোগ করতে দুপুরের পর …

Read More »

বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা

মো: সাগর হোসেন: যশোরের বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। আরিফুল ইসলাম সেন্টু বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পরে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে চিকিৎসা নেন। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com