Breaking News

dainiksatkhira24

যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং বেতনা ও মরিচ্চাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে ‘যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা সমস্যা মোকাবেলায় টিআরএম’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। রবিবার (১৪ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক …

Read More »

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল আবেদন করেছেন। আজ রবিবার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন দুটির গ্রহণযোগ্যতার ওপর শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে নিয়ম অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স (মামলার …

Read More »

সাতক্ষীরায় জেলা পর্যায়ে দিনব্যাপী স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা পর্যায়ে দিনব্যাপী স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা …

Read More »

মরক্কোর সঙ্গে ড্র: ব্রাজিলের ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ণ

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপে সাফল্যের চূড়ায় থাকা সেলেসাওদের মুকুটে যুক্ত হলো আরও একটি গৌরবময় পালক। বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থাকার অনন্য ও ঐতিহাসিক কীর্তিটি এবারও হাতছাড়া হতে দেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্বপ্নের এই বৈশ্বিক আসরে দীর্ঘ ৯২ বছরের পথচলায় উদ্বোধনী ম্যাচে হারেনি ব্রাজিল। সেই সোনালি ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল লাতিন আমেরিকার পরাশক্তিরা। গ্রুপ …

Read More »

আশাশুনির শ্রীকলস ফুটবল মাঠ নদী ভাঙ্গনের কবলে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরের শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ) মরিচ্চাপ নদী ভাঙ্গনের কবলে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে মাঠটি নদী গর্ভে বিলীন হওয়ার শঙ্কা বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ভাঙ্গন কবলিত মাঠ এলাকা পরিদর্শন করেছেন। শ্রীকলস গ্রামের একমাত্র খেলাধূলার স্থান শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ)। গত এক বছর যাবৎ নদীর স্রোতের আঘাতে মাঠের উত্তারাংশে ভাঙ্গন চলে আসছে। …

Read More »

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জি এম মুজিবুর রহমান: সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য সামনে রেখে আশাশুনিতে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১ টায় শ্রীকলস পুরাতন জামে মসজিদের সামনে ওয়াপদার পাশে এ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন কেন্দ্র আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন …

Read More »

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জি এম মুজিবুর রহমান: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে আজম মোঃ আব্দুস সালাম আশাশুনিতে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৩ জুন) বিকাল ৪ টায় আশাশুনি দারুস সাখাওয়াত ইসলামিয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের অংশ গ্রহনে সুষ্ঠু, নকলমুক্ত, ভয়ভীতিমুক্ত ও আইন মোতাবেক এইচএসসি পরীক্ষা গ্রহন এবং পরীক্ষা কেন্দ্র …

Read More »

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম, তিন জনের বিরুদ্ধে থানায় মামলা 

নিজস্ব প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে শরিফুল ইসলাম নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে মারপিট করে মাথা ও ডান হাতের আঙ্গুলে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে| গুরুতর আহত শরিফুল বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে| তার মাথায় ৭টি সেলাই এবং ডান হাতের একটি আঙ্গুলের নখ তুলে নেয়ায় সেখানে ব্যান্ডেজ করা হয়েছে| এ …

Read More »

শ্যামনগরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

রঘুনাথ খাঁ: শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জের আওয়াতাধীন কোবাতক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার (১৩ জুন) সকালে মাছ ধরার সময় কচ্ছপটি আব্দুল সাত্তার নামের জেলের জালে আটকা পড়ে। পরে খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। বনবিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কচ্ছপটি দেখতে স্থানীয়ভাবে পরিচিত সাধারণ কচ্ছপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আকৃতির …

Read More »

পাইকগাছায় বাস-ভ্যান দুর্ঘটনায় নারীসহ আহত ৩

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সড়কে আরেকটি দুর্ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে গুরুতর আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের আরশাদ মেম্বারের বাড়ি সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন লক্ষ্মীখোলা গ্রামের মোস্তাক সরদারের স্ত্রী রাফেজা (৪৩), চাঁদখালীর দক্ষিণ গড়েরআবাদ এলাকার হোসেন গাজীর ছেলে ভ্যানচালক হাবিবুল্লাহ (৩০) এবং কয়রার হরিহরনগর এলাকার রহিম সানার ছেলে ইসলাম সানা (৬০)। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যাত্রী নিয়ে ভ্যানটি পাইকগাছা থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। একপর্যায়ে লক্ষ্মীখোলা এলাকার আরশাদ মেম্বারের বাড়ি সংলগ্ন মোড়ে পৌঁছালে কয়রা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-০-১১-৯৩৬৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com