dainiksatkhira24

ইরানের সঙ্গে যুদ্ধ বাড়াতে চান না ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে সংঘাতের পরিসর আর বাড়াতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর এটিই ছিল তাঁর প্রথম মুখোমুখি সাক্ষাৎকার।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না এর কোনো কারণ আছে।’নির্বাচনী পরাজয়ের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প জানান, ভোটাররা ‘যুদ্ধ পছন্দ …

Read More »

সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ডেস্ক রিপোর্ট: সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোববার (৮ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্পে সফরকালে শুভেন্দু অধিকারী বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে। আমি ব্যক্তিগতভাবে সর্বশেষ ভাসমান আউটপোস্টটি পরীক্ষা করেছি—যেখান থেকে দূরবীন ব্যবহার করে এলাকাটি স্ক্যান …

Read More »

জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বরে কপ-৩১ সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়ে কথা বলবেন তিনি।সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান …

Read More »

পাসপোর্ট লাগবে না আপার, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট: চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এ খবরের পর সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পাসপোর্ট লাগবে না আপা।সোমবার (৯ নভেম্বর) ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আর …

Read More »

হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার মান উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালের উন্নয়নকাজের জন্য আগামী ডিসেম্বরের মধ্যেই টেন্ডার আহ্বান করা হবে।সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের নতুন আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং ব্যবস্থা, কিউআর কোড এবং …

Read More »

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে হাই …

Read More »

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

জহর হাসান সাগর: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির (টিপিএসবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৮ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে এ কমিটি প্রকাশ করা হয়।অনুমোদিত কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুমন সরদার। কো-চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ভাইস চেয়ারম্যান হিসেবে সাতজন, মহাসচিব মীর দিনার হোসেন এবং যুগ্ম মহাসচিব হিসেবে …

Read More »

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

ফারুক সাগর:“করবো সমবায়,গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে তালা উপ-শহরে র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে …

Read More »

শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চুরির মামলা শুনানী ১৯ জানুয়ারি

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরের মুকুট চুরির ঘটনায় বাদির উপস্থিতিতে দাখিলকৃত অভিযোগপত্রের উপর শুনানী আগামি ১৯ জানুয়ারি ধার্য করা হয়েছে। নির্ধারিত বিচারক ছুটিতে থাকায় ও বাদি হাজির না থাকায় রবিবার শুনানী করা সম্ভব হয়নি। গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখার সাতক্ষীরার উপপরিদর্শক মাসুদ পারভেজ গত ১৭ মার্চ আদালতে দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখিত আসামীরা হলেন, শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামের …

Read More »

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

মো. মোকাররাম বিল্লাহ ইমন:অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো. সেলিমুর রহমানের স্মরণে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার আয়োজনে ৭ই নভেম্বর শনিবার বিকাল তিনটার সময় সাতক্ষীরা ত্রিশমাইলস্থ অগ্রগতি রিসোর্টে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com