কামরুল হাসান: কলারোয়ায় স্কুল পর্যায়ে স্কাউটস কর্মকাণ্ডে গতিশীলতা আনতে নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস এর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটস এর কর্মকর্তা …
Read More »dainiksatkhira24
শ্যামনগরে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ
রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে …
Read More »সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু
নিজস্ব প্রতিনিধি: সেবায় অনন্য সবার জন্য এই ব্রতকে সামনে নিয়ে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের কাজল স্মরণীর পলাশপোলস্থ স্পন্দন হাসপাতালে হাসপাতালের সিইও সাবের রেজা জাকির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পন্দন হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা …
Read More »সাতক্ষীরার এল্লারচরে কালভার্ট ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়কের এল্লারচর বাজার সংলগ্ন নদীর ওপর নির্মিত কালভার্টটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কালভার্টটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ ও শত শত যানবাহন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ এই …
Read More »ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ পেল সাতক্ষীরার তরুণেরা
নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল মাধ্যমে তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল মতপ্রকাশ নিশ্চিত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক অর্ধদিবস কর্মশালা। সোমবার (১৫ জুন) শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নেতৃত্বে বাস্তবায়িত ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগজুড়ে এ কর্মশালার আয়োজন করছে বেসরকারি সংগঠন ‘বাদাবন …
Read More »টিআরএম বাস্তবায়নে সাতক্ষীরায় তিন দিনব্যাপী যুব ক্যাম্পেইন শুরু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং মৃতপ্রায় নদীগুলোকে বাঁচাতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে শুরু হওয়া বিশেষ জনসচেতনতামূলক ক্যাম্পেইনটি আজ দ্বিতীয় দিনে পদার্পণ করেছে। সোমবার (১৫ জুন) সকাল থেকে ক্যাম্পেইনের টিমটি সদর উপজেলার বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ ও নদী তীরবর্তী এলাকায় গিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ‘সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): …
Read More »সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি দূষণমুক্ত …
Read More »সাতক্ষীরা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ১৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ জুন) দিনব্যাপী সীমান্তের বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী, হিজলদী, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল দল …
Read More »জামিন পেয়েও নতুন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সেঁজুতি
নিজস্ব প্রতিনিধি: অফিসে অগ্নিসংযোগসহ ভাংচুর লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনের তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর এবার সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার (১৪ জুন ২০২৬) সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডলের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। গত ২০২৫ সালের …
Read More »শ্যামনগরে ঝাঁপার চরে বিজিবির হানা: বালুভর্তি বালগেটসহ ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে একটি বালুভর্তি বালগেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (১৪ই জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে, খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে এম বি হাবিব নামে একটি কার্গো বোর্ডসহ ৫জনকে আটক করে। আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
