Breaking News

জামায়াত ক্ষমতার লোভে ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করেছে : চরমোনাই পীর

Spread the love

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর ক্ষমতার লোভের কারণে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘সীরাত গবেষক সংবর্ধনা ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখেই ইসলামি দলগুলোকে, বিশেষ করে কওমি ঘরানার দলগুলোকে এক মঞ্চে আনার আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এ উদ্যোগে জামায়াতে ইসলামীসহ আরো কয়েকটি দলও যুক্ত ছিল।

জামায়াতের অবস্থানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে—এমনটি বুঝতে পেরেই ক্ষমতালোভী জামায়াত দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং ইসলামের বৃহত্তর স্বার্থ বিসর্জন দিয়ে ইসলামি দলগুলোর মধ্যকার ঐক্যের সুন্দর পরিবেশ নষ্ট করে দিয়েছে।

তিনি আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা গেলেই দেশে প্রকৃত শান্তি, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। অথচ গত ৫৫ বছর ধরে যে নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখা গেছে, সেই একই পুরোনো নীতি ও আদর্শের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠার আশা করা সম্পূর্ণ অমূলক ও অযৌক্তিক।

About dainiksatkhira24

Check Also

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপি

Spread the loveডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএপিপি) ১৩তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com