
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ) রাতে সাতক্ষীরা শহরের লেক ভিউ কফি অ্যান্ড রিসোর্ট সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও সাবেক পৌর কমিশনার শেখ শফিক উদ দৌলা সাগর, কমিটির উপদেষ্টা ফারহা দীবা খান সাথী,সিনিয়র সহ-সভাপতি অলোক কুমার তরফদার, মোঃ আব্দুস সেলিম, মোঃ আনিছুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবঃ) আবু সাঈদ,সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল , মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা আফরোজা, সহ-আইন সম্পাদক অ্যাড. শরিফুল ইসলামসহ মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও এলাকাবাসী ।
সভায় মধুবাগ আবাসিক এলাকার প্রবেশদ্বারের সাইন্ডবোর্ড নতুন লাগানোর ব্যবস্থা, খুলনা রোড় মোড় হতে আনারুল প্রফেসর এর বাড়ি এবং শওকতের বাড়ি হতে ঢাকায় আহম্মদ এর বাড়ি পর্যন্ত নতুন করে রাস্তা সংস্কার, ড্রেন সংস্কারসহ এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সভা শেষে নজরুল ইসলামের মৃত্যুে শোক প্রকাশ ও তার আত্মার মাগফরাত কামনায় দোয়া করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
