Breaking News

সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, “সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষা রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মাদরাসার শিক্ষার্থীদের দুর্বল করে দেখার কোনো সুযোগ নেই। ইংরেজি থেকে শুরু করে এ দেশের যত ধরনের শিক্ষাব্যবস্থা রয়েছে, মাদরাসা শিক্ষাও তার অন্যতম। দিন দিন মানুষ মাদরাসা শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছে। সাতক্ষীরার জান্নাতুল কুরআন মাদরাসার অভিভাবক সমাবেশই তার প্রমাণ।”শনিবার (৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার মুনজিতপুরে জান্নাতুল কুরআন মাদরাসা ক্যাম্পাসে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দুনিয়ার স্বার্থের পাশাপাশি আখেরাতে কামিয়াবি অর্জনের জন্য ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয় প্রয়োজন। আর এই দুই ধারার শিক্ষার মিলনমেলা হচ্ছে মাদরাসা শিক্ষাব্যবস্থা। তাই মাদরাসা শিক্ষার প্রতি সরকারকে আরও গুরুত্ব দিতে হবে।”
মাদরাসা শিক্ষার মর্যাদা ও স্বীকৃতির ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল বলেন, “শিক্ষার সব ক্ষেত্রে মাদরাসা শিক্ষাকে সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে মাদরাসা শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় উত্তীর্ণদের মতো সমানভাবে মূল্যায়ন করতে হবে।”
জান্নাতুল কুরআন মাদরাসার চেয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, বাংলা ও ইংরেজি অনুবাদ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য, হামদ-নাত, ইসলামি সংগীত এবং বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‎‎ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার যুব সম্মেলন আজ ৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com