Breaking News

dainiksatkhira24

আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা আসতে পারে নির্বাচনের দিনক্ষণের

নিউজ ডেস্ক: আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করা হবে। এ–সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহেই ইসির কাছে পৌঁছাবে বলে সূত্র জানিয়েছে। এদিকে রাজনৈতিক …

Read More »

ছাত্রলীগ থেকে সমন্বয়ক, দানের টাকায় পড়াশোনা করা রিয়াদের এখন পাকা বাড়ি

নিউজ ডেস্ক: নিষিদ্ধ ছাত্রলীগ থেকে উঠে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ হিসেবে পরিচিতি পান আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। রাজধানীর গুলশানে গত শনিবার সন্ধ্যায় চাঁদাবাজির সময় চার সহযোগীসহ হাতেনাতে আটক হন তিনি। আটক হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয়। রিয়াদের গ্রেপ্তারের পর তার নিজ জেলা নোয়াখালীতে শুরু হয়েছে তীব্র আলোচনা। সেনবাগ উপজেলার নবীপুর …

Read More »

‘ডন থ্রি’তে রণবীরের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে!

বিনোদন ডেস্ক: বলিউডের ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় কৃতি শ্যাননের অভিনয় নিয়ে অনেকদিন ধরেই আলোচনা শোনা যাচ্ছিল। তবে অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তার আগে নতুন একটি ঘোষণা এলো নির্মাতাদের কাছ থেকে। ‘ডন-৩’ সিনেমাতেও থাকছে এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তির জনপ্রিয় গান ‘আজ কি রাত’। যেখানে দেখা গিয়েছিল শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইশা কোপ্পিকারকে। এবার সেই গানটির নতুন ভার্সন রেকর্ড করা …

Read More »

আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: দুই বছর আগে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইংল্যান্ড। সেই হারের যন্ত্রণা ঘুচল অবশেষে। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের স্পেনের মুখোমুখি হয়ে টাইব্রেকারে ৩-১ গোলের জয় তুলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ইংলিশ মেয়েরা।ইউরোর ইতিহাসে ১৯৮৪ সালের প্রথম আসরের পর এবারই প্রথম ফাইনাল নিষ্পত্তি হলো টাইব্রেকারে। আর প্রথমবার ইউরোর ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করল ২০২৩ …

Read More »

জার্মানিতে শতাধিক যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

আন্তজার্তিক ডেস্ক: দক্ষিণ জার্মানির বাডেন-উরটেমবার্গ অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর ডয়েচে ভেলের।প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনায় অন্তত দুইটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দমকল বাহিনীর মুখপাত্র ডিডাব্লিউকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। …

Read More »

নেত্রকোনার মদনে বাবরকে ঘিরে বিরূপ মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠান রোববার (২৭ জুলাই) নেত্রকোনায় কালেক্টর মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ‘বিএনপি সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান’ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন অভিযোগ করে বাবরের নিজ উপজেলা মদনে প্রতিবাদ সমাবেশ করেছে পৌর ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিকেলে নেতা-কর্মীরা …

Read More »

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট: ক্ষমতার অপব্যবহার করে যোগ্য প্রার্থীদের ফেল করিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৭ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া, …

Read More »

জুলাই সনদের খসড়া আজ দলগুলোকে দেবে কমিশন

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের পর বহুল আলোচিত ‘জুলাই চার্টার’ বা ‘জুলাই সনদ’-প্রণয়নের কাজ একদম শেষ পর্যায়ে। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় ধারাবাহিক সংলাপের মাধ্যমে সনদের একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়াটি কমিশন আজ সোমবার রাজনৈতিক দলগুলোকে সরবরাহ করবে। এরপর আলোচনা-পর্যালোচনা শেষে জুলাই সনদে সই করবে দলগুলো। আজ সকাল সাড়ে ১০টায় দলগুলোর সঙ্গে …

Read More »

জোরপূর্বক ভিডিও বার্তা আদায়, এরপর কী ঘটেছিল জুলাই আন্দেলনে

ডেস্ক রিপোর্ট: জুলাই আন্দোলন ঘিরে গতবছর আজকের দিনে (২৮ জুলাই) ডিবি হারুনের ‘ভাতের হোটেল’ খ্যাত রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল।অন্যদিকে সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি দেওয়ানো হয়েছে দাবি করে ২৯ জুলাই সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভের ডাক দেন সমন্বয়ক আবদুল কাদের। আরেক সমন্বয়ক …

Read More »

শিক্ষার্থীদের উন্নত মানের আইডি কার্ডের দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান

মোঃ হাফিজুল ইসলাম:সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উন্নত মানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় ইসলামের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অধ্যক্ষের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।আরও উপস্থিত ছিলেন ইমাম হোসেন,সবুজ হাসান,শাহিন,সুমাইয়া,আখি ও ইরানি প্রমুখ।এসময় ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com