Breaking News

বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করা হবে: ডা. শহিদুল আলম

Spread the love

নিজস্ব প্রতিনিধি:বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহিদুল আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করা হবে। এছাড়া ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগ ও তার দর্শকদের বিচার করা হবে।শুক্রবার বিকালে সাতক্ষীরার নলতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মহিলা কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । ডাক্তার শহিদুল আলম নারীকর্মীদের উদ্দেশ্যে বলেন, সতের বছর ফ্যাসিস্ট সরকার থাকার কারণে আপনাদের সাথে আমাদের দেখা হয়নি। আপনারা সন্তান নিয়ে সেহরি ইফতারি ও করতে পারেননি। আজকে সেই দিন নেই। তিনি বলেন, আমরা একটি সুস্থ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। যেটি ১৮ কোটি মানুষের চাওয়া। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য সেগুলোর জামান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ডাক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেক হককে, কালিগঞ্জ উপজেলা সভানেত্রী মিসেজ ডলি ইসলাম প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com