Breaking News

তালায় সমাজ সেবা কার্যলয়ে অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত

Spread the love

ফারুক সাগর: তালায় পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়। সোমরার (৮ডিসেম্বর) উপজেলার তালা সমাজ সেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম। সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সহযোগী ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ। উক্ত লবি সভায় জালালপুর ও মাগুরা ইউনিয়নের ১৫ জন নারীদলের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ ৩০ জন অংশগ্রহণ করেন।

এ সময় সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশে ১৫৪ টি সামাজিক কার্যক্রমের সংশ্লিষ্ট দফতর থেকে ৫৪ টি সেবা কার্যক্রম সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করছে। বিশেষ করে দারিদ্র বিমোচন, পল্লী মাতৃকেন্দ্র, প্রতিবন্ধি পুর্নবাসন ক্ষুদ্রঋণ, সমাজিক নিরাপত্তা(বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধি, দলিত হরিজন, হিজড়া ভাতা) এতিমখানার জন্য ভাতা, ৬টি জটিল রোগের জন্য চিকিৎসা সহায়তা ও হাসপাতালে ভর্তি অসহায় রোগীর জন্য আর্থিক সহায়তা ইত্যাদি। এ ছাড়া তিনি বিভিন্ন ধরনের ভাতা, আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী, সহজ শর্তে ক্ষুদ্র সংক্রান্ত বিষয় উপর আলোচনা করেন।”

About dainiksatkhira24

Check Also

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র,সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com