ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঘটনাটি পরিকল্পিত, এবং এর মাধ্যমে আসন্ন নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা থাকতে পারে।সোমবার (১৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। তাঁর ভাষায়, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ড রাজনৈতিক দুরভিসন্ধিমূলক কি না, তা …
Read More »dainiksatkhira24
চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে— এড. মো: আকবর আলী
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের ৩য় তলায় লাইব্রেরী রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক এড. মো: আকবর আলী। সংগঠনের জেলা সদস্য সচিব এড. নুরুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক এড. শহীদ হাসান, এড. এবিএম সেলিম, এড.শাহারিয়ার হাসিব, এড. জি …
Read More »কলারোয়ায় নব্বই দশকের ছাত্রদল নেতাদের আসন্ন মিলনমেলার উদযাপন কমিটি গঠন
কামরুল হাসান: কলারোয়ায় নব্বই দশকের ছাত্র সংসদ ও ছাত্রদলের সাবেক ও বর্তমানদের (১৯৯০-২০২৪) এক মিলনমেলা উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। জাঁকজমকপূর্ণ এ মিলনমেলা উদযাপনে প্রস্তুতির অংশ হিসাবে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উদযাপন কমিটির আহবায়ক, …
Read More »আশাশুনি টু বড়দল সড়কে কার্লভাট ধসে গর্তের সৃষ্টির
জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার মানিকখালী ব্রীজ হতে বড়দল সড়কে কার্লভাট ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারী চলাচলে হুমকীর সৃষ্টি হয়েছে। সড়কের গোয়ালডাঙ্গা সামাদ গাজীর বাড়ির কাছে ও ফকরাবাদ সরকারি প্রাইমারী স্কুলের সামনের কার্লভাটে ভাঙ্গনের ফলে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ফলে য্নবাহন চলাচল ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে। মাঝে মধ্যে গাড়ির চাকা বা পথচারীর …
Read More »বুধহাটায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ মোশারফ হোসেন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমির হাফেজ বিলাল হোসেন, উপজেলা যুব …
Read More »আশাশুনিতে অজ্ঞাত মহিলার ইন্তেকাল
জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে বেশ কিছুদিন ঘুরে বেড়ান অজ্ঞাত মহিলা ইন্তেকাল করেছেন। মহিলার বয়স আনুমানিক ৬০ বছর। শনিবার বিকাল ৫টার দিকে তাকে মৃতাবস্থায় পাওয়া যায়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, উপজেলার শোভনালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শোলখালী গ্রামের জনৈক আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত মহিলাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ভাবে তাকে পিবিআই …
Read More »আইনজীবী সমিতির ৪তলা ভবনের সেই লিফট উদ্ধার
রঘুনাথ খাঁ ঃ প্রায় সাড়ে চার বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির চার তলা ভবনের সেই লিফট উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রবীন আইনজীবীদের জন্য কষ্টসাধ্য সিড়ি বেয়ে ভবনের উপরে উঠার অবসান ঘটিয়েছেন। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুটি ভবনের মধ্যবত্তিস্থানে লিফট উদ্বোধনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা …
Read More »খুলনা-পাইকগাছা প্রধান সড়কের তালা উপশহর সংলগ্নে বেহাল দশা
জহর হাসান সাগর: বিরামহীন বৃষ্টিতে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের তালা উপশহরের জেলে পাড়া নামক স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতোমধ্যে স্থানটিতে বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে গিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে যাতায়াতকারী মানুষ। পরিস্থিতি এতোটাই নাজুক যে জনসাধারণের পায়ে হেঁটে পার হওয়াটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। খুলনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর দেখভালে দায়িত্বহীনতায় এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীপনার …
Read More »কলারোয়ায় দাখিলে ২৮ মাদ্রাসার ২৫ টিতেই নেই জিপিএ-৫
কামরুল হাসান: এবারের দাখিল পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলার ২৮ মাদ্রাসার ২৫ টিতেই নেই জিপিএ-৫। গোটা উপজেলার মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন। অপরদিকে, নামমাত্র এক অঙ্কের সংখ্যার পরীক্ষার্থী রয়েছে ৫ মাদ্রাসায়। সূত্রমতে, উপজেলার ২৮টি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪১ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫০২ জন। অনুপস্থিত ৩৯ জন। মাদ্রাসা প্রতি গড় পরীক্ষার্থী ছিল ১৭.৯২। সবচেয়ে অবাক হওয়ার …
Read More »তালায় সাবেক শিক্ষকের দোকান জোরপূর্বক ভাংচুর, লুটপাট ও দখল চেষ্টার অভিযোগ
তালা প্রতিনিধি ::তালায় সাবেক স্কুল শিক্ষকের দোকান জোরপূর্বক ভাংচুর, লুটপাট ও দখলের চেষ্টা চালিয়েছে সন্ত্রসীরা। রোববার সকালে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ নুরুল আমিনের বাজারস্থ নিজ দোকান জোরপূর্বক ভাংচুর, লুটপাট ও দখলের চেষ্টা করে স্থানীয় মৃত. আকবর মোড়লের পুত্র ইয়াছিন মোড়ল, আয়ুব মোড়ল ও ইছহাক মোড়ল ও তার বাহিনী।সন্ত্রাসীরা সকালে সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
