Breaking News

dainiksatkhira24

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুল হাসান: কলারোয়ায় পানিতে ডুবে তিন বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী শিশু সিফাত রায়টা গ্রামের সেলিম হোসেনের একমাত্র ছেলে। প্রতিবেশিরা জানান, ওই দিন দুপুরে শিশু সিফাত বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তী সময়ে তাকে খুঁজে না পেলে স্বজনরা খুঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির …

Read More »

ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি) সাতক্ষীরা জেলা শাখার সদস্যদের শপথ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি) সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে শপথ গ্রহণ করেন সিআরবির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমাদ। এসময় উপস্থিত ছিলেন, সিআরবি সাতক্ষীরা জেলার সভাপতি গোলাম রসূল রাসেল, সহ-সভাপতি গাজী …

Read More »

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

রঘুনাথ খা:  সাতক্ষীরায় গণতন্ত্র ও বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া তরুণদের স্মরণে সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় পুরাতন ডাকবাংলো প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তরে উদ্ভোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, …

Read More »

জেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৬ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধি: ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৬ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। (১৪ জুলাই ) সোমবার দুপুরে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় সাবেক সংসদ সদস্য এমএ জব্বারের বাসভবনে জেলা জাতীয় পার্টির আয়োজন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার …

Read More »

তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে, অভিযোগ বিএনপির

ডেস্ক রিপোর্ট: ঢাকায় মিটফোর্ড এলাকায় লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন পথে নিয়ে অন্যায়ভাবে বিএনপি ও এর শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের ‘চরিত্র হননের অপচেষ্টা’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি।এক লিখিত বক্তব্যে সোহাগ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক …

Read More »

ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ জনের বিচার শুরুর আদেশ

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।একইসঙ্গে এই মামলায় আসামিদের দায়মুক্তির আবেদন খারিজ করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই হত্যা মামলাটি বিচারিক প্রক্রিয়ায় …

Read More »

আমি আসলেই একটা পরী

বিনোদন ডেস্ক:ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির দেখা মিলল এক নতুন লুকে। সম্প্রতি তার ফটোশুটের কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে স্যোশাল মিডিয়ায়, যা রীতিমতো হইচই তৈরি করেছে ভক্তদের মাঝে।মাতৃত্বের পর আবারও নিজেকে আগের মতো ফিট করে তুলছেন পরীমণি। আর তারই দৃষ্টান্ত মিলছে দিনে দিনে। আপাতত নতুন কোনো কাজ নিয়ে এই নায়িকা এখনও কিছু না জানালেও বলা যায় নিজেকে প্রস্তত রেখেছেন তিনি।পরীর নতুন ছবিগুলোতে …

Read More »

সিরিয়ায় বেদুইন ও দ্রুজের মধ্যে সংঘর্ষ, নিহত ৩০

আন্তজার্তিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েইদায় বেদুইন সুন্নি গোত্র এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন আরও শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে লন্ডনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান …

Read More »

ম্যাচে শেষ হাসি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: টান টান উত্তেজনা মাঠে। তবে তখনো বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে। আরও এক গোলের সুযোগ। ম্যাচের ৫৪ মিনিটে মধ্যমাঠ থেকে বর্ণা থ্রু পাস দেন সাগরিকার উদ্দেশ্যে, তিনি বল নিয়ে দ্রুতগতির সঙ্গে আক্রমণের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে প্রতিপক্ষের বক্সে প্রবেশের পূর্বেই তাকে পেছন থেকে ট্যাকেল করেন নেপালি ডিফেন্ডার সিমরান রয়। ঘটনার ভিডিও রিপ্লেতে দেখা যায় সাগরিকার বুকে ধাক্কা দিয়ে, পেছন …

Read More »

আবারো নতুন মামলায় গ্রেপ্তার কামরুল ইসলাম ও শামসুদ্দিন মানিক

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন এ তথ্য নিশ্চিত …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com