Breaking News

dainiksatkhira24

আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও UzDMC–এর চেয়ারম্যান কৃষ্ণা রায়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate …

Read More »

তালায় উন্নত জাতের গাভী পালনে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ

শেখ ইমরান :তালায় উন্নত জাতের গাভী পালনে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সালতা প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সদস্যকে গরু কেনা ও লালন-পালনের জন্য প্রতি সদস্যকে ২ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে …

Read More »

কলারোয়ায় ইজিবাইক চালক হত্যায় ঘাতক ইব্রাহিম আটক

কামরুল হাসান: কলারোয়ায় ইজিবাইক চালক হাসান আলী হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর গ্রাম থেকে ঘাতক ইব্রাহিম (৩৬) কে আটক করছে থানা পুলিশ। সেই সাথে গদখালী ইউনিয়নের উত্তর নবীনগর এলাকা থেকে ছিনতাইকৃত ইজিবাইকটিও উদ্ধার করেছে পুলিশ। ‎নিহত হাসান আলী (৫০) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলীর ছেলে এবং ঘাতক ইব্রাহিম হোসেন একই উপজেলার …

Read More »

ক্ষুদ্র উদ্যোক্তার দোকান লুটপাটের অভিযোগের প্রতিকারে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা কর্তৃক কোন প্রকার নোটিশ ছাড়াই ক্ষুদ্র উদ্যোক্তার দোকান লুটপাটের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের মুনজিতপুর গ্রামের আব্দুস সবুরের স্ত্রী রাবেয়া খাতুন। লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা হত দরিদ্র পরিবারের মানুষ। ইতোপূর্বে আমার স্বামী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করত। আমার পরিবারের অর্থনৈতিক দৈন্যতা ঘুচানোর …

Read More »

শ্যামনগরে বজ্রপাতে ঘের কর্মচারির মৃত্যু

রঘুনাথ খাঁঃ বজ্রপাতে সুভাষ মন্ডল (৪৫) নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের একটি মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মন্ডলের ছেলে। ঘের মালিক আনছারউদ্দীন জানান,সুভাষ ঘেরের বাঁধ বাঁধার কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান,মরদেহ …

Read More »

লাবসায় ইউপি চেয়ারম্যানের নিজ উদ্যোগে জোয়ারের পানি ঠেকাতে বাঁধ নির্মান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ ও ২ এর কর্মকর্তাদের গাফিলতির কারণে বেতনা পাড়ে নির্মিত স্লুইসগেট সংস্কারে অনিয়ম ও দুর্নীতির কারণে পানিবন্দী হয়ে পড়েছে সদরের লাবসা ইউনিয়ন ও ঝাউডাঙ্গা এবং বল্লী ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষ। নষ্ট ও ব্যাবহার অনুপযোগী স্লুইস গেটের কারনে বর্ষার পানি ও বেতনা নদীর জোয়ারের পানিতে ভেসে গেছে সব ঘরবাড়ি, পুকুর, মৎস্য ঘেরসহ হাজার হাজার বিঘা …

Read More »

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ও বৃক্ষ মেলা উদযাপনে প্রস্তুতি সভা

গাজী হাবিব:সাতক্ষীরায় বৃক্ষ মেলা ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি এবং জেলা মৎস্য অফিসের স্ব স্ব উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০ টায় বৃক্ষ মেলা ও বেলা ১১ টায় মৎস্য সপ্তাহের উভয় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পৃথকভাবে অনুষ্ঠিত উভয় সভায় সাতক্ষীরার জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ …

Read More »

শ্যামনগরে ছাত্রদল নেতার ঘেরদখলের প্রতিকার চেয়ে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে লিজের টাকা না দিয়ে উল্টো মৎস্যঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমির মালিকরা একত্রিত হয়ে এই মানববন্ধন করেন। মানববন্ধনে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অভিযোগ করে বলেন, প্যান্ডামিক ফিশারিজ কর্তৃপক্ষ এক হাজার বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হারির …

Read More »

সাতক্ষীরায় জেলা ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

নিজস্ব  প্রতিনিধি ঃ সাতক্ষীরায় জেলা ঠিকাদার কল্যান সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে জেলা ঠিকদার কল্যান সমিতির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার সকালে কমিটি গঠন করা হয় । নব গঠিত কমিটিতে সভাপতি হয়েছেন , আলহাজ্ব আব্দুর সবুর , সাধারন সম্পাদক শেখ শাহিনুর রহামান বাবু ও ফরহাদ হোসেন তপুকে সাংগঠনিক সম্পাদক করে ৯৫সদস্য বিশিষ্ট …

Read More »

মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’র রাঙা কাম্মা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে। স্থানীয়দের সহায়তায় বর্তমানে মিশনারিস অফ চ্যারিটিতে আশ্রয়ে রয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। খন্দকার থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সম্প্রতি বর্ধমানের একটি এলাকায় দিশাহীনভাবে রাস্তায় ঘুরছিলেন সুমি। হঠাৎ বৃষ্টির কারণে আশ্রয়ের …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com