ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ষোল দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩জুলাই) বালিয়াদহ ফুটবল ময়দানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মনোয়ার মোল্যা,বীর মুক্তিযোদ্ধা কবির মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মাস্টার ইরফান আলী গাজী। এছাড়া …
Read More »dainiksatkhira24
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯)-এর নির্বাচনে মোট ২৪টি পদে …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বুধবার দিনভর জেলার কাকডাঙ্গা, গাজীপুর, ঘোনা, তলুইগাছা, কুশখালী, মাদরা, চান্দুরিয়া, হিজলদী, পদ্মশাখরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি …
Read More »পাটকেলঘাটায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ নিহত শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী
শেখ মখফুর রহমান জান্টু:: পাটকেলঘাটায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ নিহত শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত আটটায় পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোকচিত্র প্রদর্শিনীতে গ্রামের প্রান্তিক কৃষকসহ খেটে খাওয়া মানুষ ও দিনমজুরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জুলাই গণঅভ্যুত্থানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা কত কষ্ট করে বিপ্লব ঘটিয়ে এই দেশকে ফাঁসিবাদ মুক্ত করেছে তার চিত্র …
Read More »আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করনীয় কর্মশালা
জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘রূপান্তর’-এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য …
Read More »সাতক্ষীরায় মোটরযান অপসারণে মোবাইল কোর্ট
শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসের উদ্দেশ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের সমন্বয়ে পুরাতন যানবাহনের বিরুদ্ধে ধারাবাহিক মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ‘২৫) বিকেলে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতার বাইপাস মোড়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়, যেখানে ২০ বছরের পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরাতন ট্রাক-কভার্ডভ্যান চলাচল …
Read More »বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার দোয়া মাহফিল
মোঃ হাফিজুল ইসলাম ইসলাম :”ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি,করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি”—এই আবেগঘন চিত্রকল্পকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা মোসলেমা একাডেমি প্রাঙ্গণে …
Read More »সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের ঐতিহ্যবাহী জিয়া হল দ্রুত সংস্কার পূর্বক পুনরায় চালুর দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ। বুধবার (২৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা আল মামুন ও কলেজ সভাপতি মো. রফিকুল ইসলাম স্মারকলিপি …
Read More »সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলায় জড়িত মাদকাসক্ত ও বহিরাত ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ ও স্মারক লিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের উপর মাদকাসক্ত ও বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের নিউ মার্কেট চত্ত¡রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। …
Read More »এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হবে
নিউজ ডেস্ক: এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। কবে দুই দিনের স্থগিত পরীক্ষা নেওয়া হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি বলেও জানান উপদেষ্টা। এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হবে বুধবার (২৩ জুলাই) …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
