ডেস্ক রিপোর্ট: চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেন, যারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেয়, বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যস্ত, তাদেরকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাপুড়িয়া …
Read More »dainiksatkhira24
আশাশুনিতে চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে জরিমানা ও মাছ বিনষ্ট
জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে চিংড়ী মাছে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে পুশকৃত মাছ জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং তাকে সহযোগিতা করেন ডিজিএফআই এর সদস্য বৃন্দ। উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামে চিংড়িতে পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় …
Read More »আশাশুনিতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯ টায় আশাশুনি গাছতলা এসডিএফ অফিসে এ ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মরহুম আব্দুস সাত্তার ও তার সহধর্মিণীর স্মরণে আয়োজিত ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের …
Read More »বিমান বিধ্বস্ত ঘটনায় সাতক্ষীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
মোঃ হাফিজুল ইসলাম : রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষক-শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট।বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ২ টায় আইনজীবী সমিতির চতুর্থ তলা হল রুমে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও শিক্ষার্থীসহ ৩১ জনের মৃত্যুর …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৭ মাসে স্বর্ণসহ ৪৫ কোটি টাকার পন্য জব্দ, আটক- ২৬
নিজস্ব প্রতিনিধি : চোরচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত ৭ মাসে ৩ কেজির অধিক স্বর্ণসহ ৪৫ কোটি টাকার পন্য জব্দ এবং ২৬ জনকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,সাতক্ষীরা সীমান্ত পাড়ে রাত গভীর হলেই সক্রিয় হয়ে ওঠে …
Read More »মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধি ঃ ঢাকার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে জেলা আইজীবি সমিতির ৪র্থ তলায় হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির জেলা ইউনিটের আহবায়ক এড. আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. নুরুল আমিনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত …
Read More »বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি স্থগিত
বিশেষ প্রতিনিধি ঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সাতক্ষীরা জেলার আহবায়ক কমিটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার কমিটি স্থগিত করা হলো।
Read More »শ্যামনগরে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওযার্ড গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় কাগজপত্র জাল ও তঞ্চকতার অভিযোগ উঠছে। এবিষয়ে ওই ওয়ার্ডের পলাশ কুমার মন্ডল ২২ জুলাই গ্রাম পুলিশ নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আবেদন একটি লিখত অভিযোগ করেন ৷ অভিযোগ সূত্রে জানাগেছে, মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (মহল্লাদার) এর শুন্য পদে আবেদন …
Read More »স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না
নিউজ ডেস্ক: স্থানীয় নির্বাচনে (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ) দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ …
Read More »২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা হবে পুরো সিলেবাসে
নিউজ ডেস্ক: দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি বা পুরো সিলেবাসে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। * দরকারি তথ্য ১. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জরুরি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনাসহ সব ধরনের …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
