dainiksatkhira24

শ্যামনগরে ঘর পোড়ানো মামলা তোলার চাপ, রাজি না হওয়ায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার বিকাশ গাইন

রঘুনাথ খাঁ: মামলা তুলে নিতে রাজী না হওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে ঘর পোড়ানো মামলার বাদি দীলিপ গাইনের তিন ভাইপোর বিরুদ্ধে কারাগারে থাকা এক আসামীর মাকে দিয়ে সাজানো ধর্ষণ মামলা করার অভিযোগ উঠেছে। রবিবার ভোরে বিকাশ গাইন নামে একজনকে পুলিশ রবিবার ভোরে বাড়ি থেকে তুলে এনে থানা লকআপে রেখে এক বিএনপি নেতা কাম সাংবাদিক ও এক সাবেক ইউপি চেয়ারম্যানের …

Read More »

মাদক বিক্রিকালে আটক ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিন 

তালা  প্রতিনিধি : সাতক্ষীরায় চিহ্নিত এক চাঁদাবাজ ও মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক আল আমিন সরদার (৩২) জেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ছাগল চুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে আল …

Read More »

সাতক্ষীরায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের পাল্টাপাল্টি র‌্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুই গ্রæপের পাল্টাপাল্টি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় ও হাটের মোড় থেকে পৃথক পৃথক দুটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক গ্রুপ শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। অপর গ্রæপ শহরের হাটের মোড় এলাকায় সমাবেশ …

Read More »

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জামায়াত। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেব সোমবার (২৭ অক্টোবর) বিকাল পনে ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলের নের্তৃত্বদেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। মিছিলটি পাকাপুলের মোড় …

Read More »

সংস্কার নভেম্বরের মধ্যে শেষ করার তথ্য সঠিক নয়; সরকারের বিবৃতি

নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ‘উপদেষ্টা পরিষদের কার্যক্রম’ নিয়ে কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ‘বিভ্রান্তি’ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম …

Read More »

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মোট ৬৪টি জেলায় এই ভোটকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যেখানে পুরুষ ভোটারদের জন্য ১ …

Read More »

যশোরের বেনাপোলে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো: সাগর হোসেন: যশোরের বেনাপোল ঘিবা গ্রামের একটি ডোবা থেকে আব্দুল আলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিম বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার সকালে ১নং ঘিবা গ্রামের স্থানীয়রা রাস্তার পাশে হাটতে যেয়ে একটি ডোবায় লাশ ভাসতে দেখে। খবর দেওয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থল …

Read More »

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা ডিসেম্বরে

নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিকে শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, গত বছরের মতো এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক শ্রেণিতে ভর্তিতে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হলেও, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ …

Read More »

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

নিউজ ডেস্ক: দক্ষিণপূর্ব ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মন্থা’-তে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (১১.৭° উত্তর অক্ষাংশ ও ৮৫.৫° পূর্ব দ্রাঘিমাংশে) অবস্থান করছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এটি …

Read More »

আর মাত্র ৩ দিন পরেই বন্ধ হয়ে যাবে ১০টির বেশি সিম

নিউজ ডেস্ক: একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের নিয়ম এবার কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের পর কোনো এনআইডিতে ১০টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। বিটিআরসি সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দমতো সর্বোচ্চ ১০টি সিম রেখে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com