Breaking News

ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে সাতক্ষীরায় সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে সাইকেল র‍্যালি

Spread the love

নিজস্ব প্রতিনিধি : গ্লোবাল ডে অফ এ্যাকশন-২০২৫ উপলক্ষে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটার কিপারস বাংলাদেশের সহযোগিতায় সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে ঋণ বাতিল করো,কয়লা বিদ্যুৎ বন্ধ করো অর্থায়ন নিশ্চিত কর, ধনীদের জন্য কর গরিবের জন্য নয় বিভিন্ন দাবি লেখা সম্বলিত ব্যানার ও প্লাকার্ড সহকারে শহীদ আব্দুর রাজ্জাক হতে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহীদ রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।সাইকেল র‍্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, পরিবেশ অধিদপ্তরের ইসিএ সদস্য সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসিএ সদস্য শেখ আফজাল হোসেন, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, হৃদয় মন্ডল, শিক্ষার্থী উম্মে ফাতেমা উর্মি, পূজা ঘোষ প্রমুখ। সাইকেল র‍্যালিতে সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com