Breaking News

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীন চান্দুরিয়া, মাদরা ও কাকডাঙ্গা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

চান্দুরিয়া বিওপির একটি দল সীমান্ত পিলার ১৭/৫ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। একইভাবে মাদরা বিওপির টহলদল সীমান্ত পিলার ১৩/৩ এস এলাকার শ্মশানঘাট এলাকা থেকে ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ‘জয় সুপার’ টর্চলাইট উদ্ধার করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির সদস্যরা গেড়াখালি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন।

সব মিলিয়ে অভিযানে ১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com