Breaking News

শ্যামনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছ বিতরণ

Spread the love

মোঃ আলফাত হোসেনঃসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ান জামায়াতে ইসলামীর আয়োজনে ইউনিয়ন অফিস কার্যালয়ে জামায়াতে ইসলামী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীলদের উপস্থিতিতে গাছ বিতরণ হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। ৪ নং নূরনগর ইউনিয়নে আমীর ডা: রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। এরই অংশ হিসেবে আমরা প্রত্যেক জায়গায় জনসাধারণকে সচেতন করছি এবং তাদের বাড়ির আঙ্গিনায়, বাড়ির পাশে খালি জায়গায়, পতিত জমিতে গাছ লাগানোর জন্য উৎসাহ দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির মোঃ মজিবুর রহমান,বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন,অফিস সম্পাদক মোঃ আবুবক্কার,২ নং ওয়ার্ডের সভাপতি মাওঃ আব্দুল হামিদ সেক্রেটারি নাজমুল হোসেন ,ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ হাসানুল বান্না, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি গোলাম মোস্তফা,ইউনিয়ান মিডিয়া প্রতিনিধি আবু হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com