Breaking News

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

Spread the love

ডেস্ক রিপোর্ট:ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন, দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ ছাড়া বাংলাদেশে সোনার গহনা পরে চলাফেরাও নিরাপদ মনে করেন না অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সব সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে এসব বিষয়কে অন্যায় মনে হয় এবং ন্যায়বিচারও পাওয়া যায় না বলে মন্তব্য করেন ছোটপর্দার এই অভিনেত্রী।তানজিন তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’তিশা আরও বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’উল্লেখ্য, দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করার পর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তানজিন তিশা। বর্তমানে তিনি শাকিব খানের বিপরীতে আসন্ন ‘সোলজার’ সিনেমা মুক্তির আশায় ক্ষণ গুনছেন ।

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com