Breaking News

আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান-ড্রোন হামলা

Spread the love

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানি আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ড্রোন সফলভাবে ধ্বংস করার পর আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেছেন।বুধবারের ওই ড্রোন অনুপ্রবেশকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুনির্দিষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেন তথ্যমন্ত্রী। তিনি জানান, ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই পাকিস্তানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত ও ধ্বংস করে ফেলে।আতাউল্লাহ তারার বলেন, ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যা উক্ত ড্রোনগুলো তৈরি ও মজুতের জন্য ব্যবহৃত হচ্ছিল।’হামলাগুলোকে অত্যন্ত পরিমিত ও নিখুঁত উল্লেখ করে পাকিস্তান জানায়, উক্ত ড্রোন হামলার সঙ্গে সরাসরি জড়িত সামরিক স্থাপনাগুলোতেই কেবল এই অভিযান সীমাবদ্ধ রাখা হয়েছিল।পাকিস্তান সরকারের পক্ষ থেকে আফগান তালেবানকে অবিলম্বে শত্রুভাবাপন্ন তৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহারকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com