Breaking News

জিতেও সিনিয়র ক্রিকেটারের আউট নিয়ে অসন্তুষ্ট আফগান অধিনায়ক

Spread the love

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৭ বল ও ৫ উইকেট হাতে রেখে সহজ জয় পেলেও দলের সিনিয়র ব্যাটসম্যান রহমত শাহের আউট নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।আবুধাবিতে ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান যখন রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহের ৭৮ রানের জুটির সুবাদে জয়ের পথে ছিল, তখনই ৭০ বলে ৫০ রান করা রহমত শাহ তানজিমের বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে বসেন, যা অধিনায়ককে হতাশ করেছে।ম্যাচ শেষে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ তার হতাশা প্রকাশ করে বলেন, ‘ব্যাটিংয়ে আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই ভালো ইনিংস খেলেছে। তবে দিন শেষে আমি রহমতকে নিয়ে খুশি নই। গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল, কিন্তু রহমত নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসেছে।’তিনি আরও বলেন, ‘এ পর্যায়ে যখন আমরা সেট হয়ে যাই এবং কন্ডিশন বুঝে ফেলি, তখন আমাদের উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি ওর প্রতি কঠোর। কারণ, ও দলের সিনিয়র ক্রিকেটার। ওর আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।’ রহমত ফেরার পরের ওভারেই গুরবাজও ৫০ রান করে মিরাজের বলে আউট হন। তবে এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের ৪০ রানের ইনিংস এবং হাশমতউল্লাহর অপরাজিত ৩৩ রানের সৌজন্যে আফগানিস্তান জয় নিশ্চিত করে। সবমিলিয়ে দলের সামগ্রিক পারফরম্যান্সে আফগান অধিনায়ক সন্তুষ্ট।

অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি দলের বোলিং ও ফিল্ডিংয়ের বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, ‘বোলাররা দারুণ বল করেছে, বিশেষ করে মাঝখানের ওভারে। তারা ভালো লাইন ও লেংথে কিপটে বোলিং করেছে।’ বাংলাদেশের বড় সংগ্রহ গড়তে না পারার পেছনে তার নিজের দারুণ ফিল্ডিংয়ের কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, তিনি ফিল্ডিংয়ের ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করছেন এবং ম্যাচে একটি দারুণ রানআউট করার পাশাপাশি ক্যাচও ধরেছেন। হাশমতউল্লাহ নিজের মান আরও উন্নত করে দলের সেরা ফিল্ডারদের একজন হতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের হয়ে আগে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে ৩ উইকেটে ১৫৪ রান তোলার পরও, হাশমতউল্লাহর দারুণ ফিল্ডিংয়ে হৃদয়ের রানআউট এবং রশিদ খানের তিন উইকেটে ভর করে বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১১ অক্টোবর আবুধাবিতেই অনুষ্ঠিত হবে।

 

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com