Breaking News

স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ

Spread the love

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী প্রসূন আজাদ। নিজের ভালোলাগা মন্দ লাগা শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রী তার ইনবক্সে আসা এক ব্যক্তির মেসেজ শেয়ার করেন। যেখানে অশ্লীলভাবে তার শরীর নিয়ে কটুক্তি করা হয় তাকে।

সেই মেসেজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন প্রসূন আজাদ। সঙ্গে লিখেছেন, ‘আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায় একই চামড়া পাছায় থাকে। ট্রাস্ট মি।’

অভিনেত্রীর পোস্টে এক অনুরাগী মন্তব্য করে জানান সেই ব্যক্তির নামসহ প্রকাশ করতে। যে প্রতিষ্ঠানে চাকরি করে বা পড়াশোনা করে ডিটেইলসে এক্সপোজ করার কথা বলেন তাকে।উত্তরে প্রসূন বলেন, ‘উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।’

সাম্প্রতিক সময়ে বাবার নিখোঁজের বিষয়ে বেশ আলোচনায় উঠে আসেন প্রসূন আজাদ। বাবাকে খুঁজে পাচ্ছিলেন না জানিয়ে বাবার সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে সাহায্যও চেয়েছিলেন তিনি। এ নিয়ে পুলিশেও অভিযোগ জানানো হয়, প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় একটি ডায়েরিও করেন। এর ঘণ্টা কয়েক পরেই বাসায় ফেরেন অভিনেত্রীর বাবা আজাদ হোসেন।

প্রসঙ্গত, ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর শোবিজে পা রাখেন। শুরুর দিকে অভিনয়ে সরব থাকলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। এখন পর্দায় তেমন দেখা যায় না অভিনেত্রীকে।

About dainiksatkhira24

Check Also

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

Spread the love বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। এই প্রজন্মের আলোচিত একজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com