Breaking News

সাতক্ষীরায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে  চতুর্থ দিনে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের কামাল নগর ও বাঁকাল শহর বাইপাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।  প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় দেশের নানামুখী উন্নয়ন ও মানুষের কল্যাণের নির্দেশনা রয়েছে, সেজন্য তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রথম দিনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দ্বিতীয় দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ, তৃতীয় দিনে মৎস্য অবমুক্তকরণ এবং চতুর্থ দিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপন করেছে যুবদলের নেতা কর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে দীপ্ত শপথ নিয়ে অকুতোভয় সৈনিকের ভূমিকায় যুবদলের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সাতক্ষীরায় জেলা যুবদল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেটা স্মরণীয় হয়ে থাকবে। ঐক্যবদ্ধ যুবদলে কখনো বিভেদ সৃষ্টি হবে না। আমরা যুবদলকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। আগামী দিনে আন্দোলন সংগ্রাম যুবদলের নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  শাহ মো.  কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর যুবনেতা শফিকুল আলম বাবু, সাবেক ১নং সহ সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, যুবদল নেতা শেখ তরিকুল ইলমাম কল্লোল, পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুমন রহমান, পৌর যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন রাজা প্রমুখ। এসময় যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com