Breaking News

আশাশুনিতে কিশোরীকে অপহরনের ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। উল্টো অপহরনকারীরা মেয়েটির পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সী কন্যা ছুরাইয়া সুলতানা লাকীকে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার পীর আলী সরদারের লম্পট পুত্র গোলাম কিবরিয়া। কিন্তু এতে সে রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরী লাকীকে লম্পট গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। লম্পট কিবরিয়া ও তার সহযোগিরা কিশোরী লাকীকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কিশোরী লাকীর বাবা। যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫। ভুক্তভোগীর পিতা আব্দুর রউফসহ পরিবারে সদস্যরা পরবর্তীতে স্থানীদের মাধ্যমে খবর পেয়ে কিবরিয়ার পরিবারে সাথে অপহরনের বিষয়ে কথা বলতে গেলে তারা তাদের মারপিট করে গুরুতর আহত করে। এছাড়া কিবরিয়া অজ্ঞাত স্থান থেকে লাকীর স্বজনদের কাছে-০১৮৫৫ ৪৪৩৭২০ নাম্বার থেকে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের মেয়ের মাংস মেপে নেওয়ারও হুমকি প্রদান করে সে।
এদিকে, টানা ৮ দিন অতিবাহিত হলেও কিশোরী লাকীর কোন সন্ধান না পেয়ে তার মাতাসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। অবিলম্বে মেয়েটিকে উদ্ধারের দাবিতে তারা সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করেছে। মেয়েটি উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে পারবো।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com