নিউজ ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা একদিন পিছিয়ে গেছে। তাকে বহনের জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার (৫ ডিসেম্বর) নির্ধারিত সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর …
Read More »dainiksatkhira24
পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক: ২৭ ঘণ্টার এক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছেছেন তিনি। এ সময় দিল্লির ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় দিল্লির পালামে …
Read More »সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সদস্যপদ পুনরুদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে অব্যাহতি পাওয়া এক সাবেক সদস্যের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে তাঁকে স্বপদে ফিরিয়ে দিল আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা (সিইএইচআরএলএ), সাতক্ষীরা জেলা শাখা। সঠিক তদন্ত সাপেক্ষে এবং তাঁর আবেদনের ভিত্তিতে এই সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সাতক্ষীরা সদর উপজেলার (আইডি নং ১৯৩৪০৬৮৪৬৩১) ওই সাবেক সদস্যকে ইতিপূর্বে সংগঠনের শৃঙ্খলা …
Read More »সাতক্ষীরায় শ্রেণিকক্ষের সংকটে শিশুরা মেঝেতে বসে পরীক্ষা দিচ্ছে, নাজুক ভবন-ঝুঁকিতে ১৮৩ শিক্ষার্থী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম সংকট চরমে পৌঁছেছে। শ্রেণিকক্ষ সংকট থাকায় বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া ১৮৩ জন শিক্ষার্থী ঠান্ডা মেঝেতে বসে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে। এতে কোমলমতি শিশুদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ অভিভাবকদের। বিদ্যালয়ে শ্রেণিকক্ষ মাত্র তিনটি। এর মধ্যে একটি প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ব্যবহৃত হওয়ায় পরীক্ষার জন্য ব্যবহার করা যায় না। ফলে বাকি দুই …
Read More »তপশিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তপশিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষ্যে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোও জোরেশোরে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ কোনো কোনো দল তপশিল ঘোষণার আগেভাগেই প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করে রেখেছে। এখন অপেক্ষা নির্বাচনের তপশিল ঘোষণার। তপশিল ঘোষণার লক্ষ্যে আগামী রবিবার (৭ ডিসেম্বর) কমিশন সভা আহ্বান করেছে …
Read More »এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, কারিগরি সমস্যার কারণে উড্ডয়ন বিলম্বিত হয়েছে এবং কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন হওয়ার বিষয়টি পরে জানানো হবে। এর আগে বিএনপি মহাসচিব …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে পাঁচ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ
প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার দিনভর জেলার পদ্মশাখরা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক । তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-০২ হতে …
Read More »খাজরায় গদাইপুর সংযোগ সড়কের সংস্কার কাজ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গদাইপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ২০০০ ফিট সংযোগ সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম (বাচ্চু), ফ্রেন্ডশিপ-নবপল্লব প্রকল্প, শ্যামনগর ও আশাশুনির উপজেলা কো-অর্ডিনেটর দীপঙ্কর …
Read More »আশাশুনি সরকারি কলেজে ছাত্র শিবিরের নবীন বরণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজ হলরুমে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজ শিবির সভাপতি ওলীউর রহমানের সভাপতিত্বে ও পশ্চিম থানা শাখা সভাপতি ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি …
Read More »আশাশুনির বাঁকড়া ইবতেদায়ী মাদ্রাসার প্রতারিত শিক্ষকের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বাঁকড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী আলিম শিক্ষক আবুল হোসেন তার সাথে প্রতারনা করে শিক্ষক তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, আমি সহকারী আলিম শিক্ষক হিসাবে ০১/০৭/১৯৯১ নিয়োগ পাই ও …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
