নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপপরিচালক সরদার শরীফুল ইসলামের পদোন্নতি ও বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় এস পি বাংলো সংলগ্ন সংগঠনের কার্যালয়ে অ্যাসোসিয়েশন আয়োজনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট ২০২৫ এর উদ্বোধন
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে, অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে ও সিডো সংস্থার আয়োজনে সাতক্ষীরায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট। বুধবার ২৭ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করা হয়।স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এই উৎসবে একত্রিত হয়ে একটি …
Read More »তালায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে লোকসানের আশস্কা
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় অতিবৃষ্টির কারণে এবছর গ্রীষ্মকালীন তরমুজ চাষে লোকসানের মুখে পড়তে পারেন কৃষকরা। তবে গত কয়েক বছর এই চাষে সফলতা পেয়েছেন স্থানীয় চাষিরা। সরেজমিন দেখা গেছে, উপজেলার বালিয়াদহা,তেঁতুলিয়া ও ভায়ড়া গ্রামে কৃষকের ক্ষেতে মাচায় ঝুলছে শত শত তরমুজ। মধুমালা, ব্ল্যাক বেরি, কানিয়া (বাংলালিঙ্ক) জাতের এসব তরমুজের কোনোটি বাজারজাতের উপযোগী হয়েছে, আবার কোনোটি এখনো পরিপক্ব হয়নি। খেতেও এগুলো …
Read More »সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে পূর্বাভাস- ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে ইউনিটের যুব সদস্যদের সমন্বয়ে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসাতক্ষীরা ইউনিটের নবগঠিত এ্যাডহক কমিটির ভাই চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ শাহিন এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি তাজকিন আহমেদ চিশতী, …
Read More »কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি …
Read More »হটাৎ ডেবে গেছে নীলডুমুরে নদীর চর
রঘুনাথ খাঁ:সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের নীলডুমুর এলাকায় ১৭ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নদীর চর হঠাৎ ডেবে যাওয়ায় চরম আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।স্থানীয়রা ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, নদীর চর ভেঙে ও বসে যাওয়ার কারণে আশপাশের কমপক্ষে ১০টি গ্রাম ব্যাপকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় চরটির দুর্বল অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সরজমিনে বুধবার (২৭ আগস্ট) …
Read More »তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর
নিউজ ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। পুনরায় এ বিষয়ে আপিল শুনবেন আদালত। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এ মন্তব্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. …
Read More »সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার
রঘুনাথ খাঁ: সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চার দিন পর এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাজির হাট কলেজের সামনে একটি মাছের ঘের থেকে মরদেহটি পাওয়া যায়। নিহতের নাম ইমরান হোসেন (২৭)। তিনি কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পরিবারের দুই কন্যা সন্তানের জনক ইমরান পারিবারিক কলহে ভুগছিলেন। তার দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে …
Read More »চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা
নিউজ ডেস্ক: চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ৮ নেতা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় রওনা দেন তারা। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম …
Read More »বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। প্রতিস্থাপনের পর সেই ফুসফুস ৯ দিন কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটির এনওয়াইইউ ল্যাঙ্গোন ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট হাসপাতালে সম্প্রতি ঘটেছে এই এই ঘটনা। যে শূকরটির ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে, সেটি ছিল জেনেটিক ইঞ্জিয়ারিংয়ের মাধ্যমে জন্ম নেওয়া; আর যে ব্যক্তির দেহে ফুসফুসটি প্রতিস্থাপন করা হয়েছিল, তিনি ছিলেন একজন …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
