আন্তর্জাতিক ডেস্ক: ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা রিয়া নভোস্তি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদামাধ্যম রাশিয়া টুডে। দেশটির চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা বিষয়ক সরকারি প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা্ তৈরির কাজ শুরু করে …
Read More »dainiksatkhira24
এবার শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক: আইনি জটিলতায় পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কীর্তি সিং নামের এক আইনজীবী অভিযোগটি করেছেন। তিনি ২০২২ সালে একটি গাড়ি কিনেছিলেন। ক্রয়ের সময় প্রতিষ্ঠানটিকে ৫১ হাজার রুপি অগ্রিম দেন এবং বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন। …
Read More »গ্রিমসবির কাছে লজ্জাজনক হার
স্পোর্টস ডেস্ক: কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে রুবেন আমোরিমের দল।ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই সাহসী ফুটবল খেলেছে গ্রিমসবি। ম্যানইউর রক্ষণভাগে চাপ তৈরি করে প্রথমার্ধেই দুইবার জালের দেখা পায় তারা। ম্যাচের ২২ মিনিটে চার্লস ভেরনাম এবং ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের গোলে এগিয়ে যায় সফরকারী …
Read More »আফগানিস্তানে বাস উল্টে নিহত ২৫
আন্তজার্তিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার (২৭ আগস্ট) দেশটির রাজধানী কাবুলের আর্গান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।প্রতিবেদনে বলা হয়, বাসটি দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী নিয়ে কাবুলে আসছিল। পরে কাবুলের আর্গান্দি এলাকায় এলে বাসটি উল্টে যায়।এ বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের …
Read More »রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদমর্যাদা নিয়ে ফের আপিল শুনানি
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন আপিল বিভাগ। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আপিল শুনানির এই দিন ধার্য করেন আদালত।এর আগে, গত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির ফলে রাষ্ট্রীয় পদমর্যাক্রম মামলার রিভিউ এর রায় পিছিয়ে দেওয়া হয়। ওইদিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ …
Read More »৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে টানা ১১ মাসের সংঘাতের পর গত বছরের আগস্টে রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে বঙ্গোপসাগরের জলসীমা নিয়ন্ত্রণে নেয় তারা, এতে ঘটছে অপহরণের ঘটনা।সম্প্রতি সময়ে সাগরে আরাকান আর্মির দৌরাত্ম্য আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে গত ২২ দিনে সাতটি ট্রলারের ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। স্থানীয়রা জানান, …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ নয় লক্ষ টাকার মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ২১ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিন জেলার ঘোনা, কাকডাঙ্গা, বৈকারী, গাজীপুর, মাদরা, চান্দুরিয়া, হিজলদী এবং কালিয়ানী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা …
Read More »এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি : এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদে (এআইএসসি)কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি পেল এগ্রিকালচার শিল্প নিউজগার্ডেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদে। রবিবার সকাল ১১টায় রাজধানীর গুলশান-১ এর হোটেল অ্যাবাকাসে অনুষ্ঠিত এআইএসসির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচিত হয়। পরিষদের সভাপতি নূরুল কাইয়ুম খান’র সভাপতিত্ব বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির …
Read More »কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কসহ নানা প্রতিযোগিতার সমাপনী
কামরুল হাসান: সমাজের সর্বস্তরে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে কলারোয়ায় পর্দা নামলো চার দিনব্যাপী হওয়া দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বুধবার (২৭ আগস্ট) সমাপনী দিনে পুরস্কার ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা …
Read More »আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এনজিও ফোরামের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এনজিও সমন্বয়কারী ও এনজিও বারসিক এর উপজেলা ম্যানেজার আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাগ্রত যুব সংঘের …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
