Breaking News

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জব্দ

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশাশুনিতে দায়িত্বরত সেনা ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে ওসিকুল ও নুর আলী গাজীর ছেলে শরিফুল ইসলামকে ১২টি সিরিঞ্জ সহ বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে আটক করেন। এসময় ১০০ কেজি পুশকৃত মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ আশাশুনি ক্যাম্পে নিয়ে জেলি পুশ করা ৮০ কেজি ও ভালো থাকা ২০ কেজি বাছাই করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুশকৃত ৮০ কেজি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং ২০কেজি ভালো মাছ উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।
এ ধরনের অপরাধযোগ্য কাজ আর কখনো করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার নিয়ে আটককৃতদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com