Breaking News

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, ১৪ মে দিনব্যাপী পদ্মশাখরা, বৈকারী, হিজলদী, কুশখালী, মাদরা, চান্দুরিয়া ও কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, শাড়ি, আমুল দুধ, গোলগাপ্পা ও উইন কোরেক্স সিরাপ জব্দ করা হয়।
এর মধ্যে বৈকারী বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার নাইজেরিয়া পাড়া এলাকা থেকে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় উইন কোরেক্স সিরাপ আটক করেন।
অন্যদিকে, হিজলদী বিওপির তিনটি পৃথক দল কলারোয়ার বড়ালী, তালসারি ও গোবরপোতা এলাকা থেকে ৩ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এ ছাড়া কুশখালী বিওপি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী মসজিদ মোড় এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং মাদরা বিওপি কলারোয়ার শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপি গেড়াখালী এলাকা থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং চান্দুরিয়া বিওপি কাঁদপুর এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প গোবিন্দপুর এলাকা থেকে ১০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় আমুল দুধ ও গোলগাপ্পা আটক করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের মোট মূল্য ৮ লাখ ৯৭ হাজার ১০০ টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com