Breaking News

নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

Spread the love

নিউজ ডেস্ক:
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জানান, চাঁদা না পাওয়ায় দুর্বৃত্তরা নির্বাচনী অফিস লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী অফিসে গুলির ঘটনাটি রাজনৈতিক নয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণভাবে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনা।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

About dainiksatkhira24

Check Also

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com