Breaking News

কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলার ধানদিয়া গ্রামে অবস্থিত বেগম খালেদা জিয়া কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সততা সংঘের সদস্য, সংঘের উপদেষ্টা ও দুপ্রক সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন। মুখ্য আলোচক ছিলেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মহসীন আলি, দ্য কার্টার সেন্টার এর প্রোগ্রাম অফিসার নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লতিফা আখতার, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মুহা. আজমল করিম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার কলেজের সততা সংঘের সভাপতি সোহেল রানা, সাকিব হোসেন, রাসেল হোসেন, অহনা, মোহসিনা খাতুন, কাজী সুজাতা সুলতানা, জান্নাতুল আশা, লিমা খাতুন, ফারহানা ইয়াসমিন প্রমুখ। বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত সততা ও নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা জরুরি।
ওরিয়েন্টেশনে মানবাধিকার, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, তথ্য অধিকার আইন এবং এসব আইনের প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে একটি জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষামূলক বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com