dainiksatkhira24

কলারোয়ায় সাংবাদিকদের সাথে ব্যবসায়ী নেতাদের সৌজন্য মতবিনিময়

কামরুল হাসান: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন। শনিবার বেলা সাড়ে ১২টায় কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিক নেতাদের সাথে সৌজন্য মতবিনিময় করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। এসময় ব্যবসায়ী নেতারা সমিতির নিজস্ব ভবন নির্মাণের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন এবং ফাণ্ড সৃষ্টির জন্য একটি র‍্যাফেল ড্র আয়োজনের প্রস্তুতির কথা …

Read More »

আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করব না: তাসনিম জারা

নিউজ ডেস্ক: নির্বাচনে আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও খরচ করবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। তাসনিম জারার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি এনসিপি থেকে …

Read More »

যুবদের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হেড ও যুবদের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার সকালে শহরের কাটিয়ায় হেডের অফিসের সামনে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (হেড) এবং যুবদের উদ্যোগে ৫০ জন দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত …

Read More »

সাতক্ষীরার রিহাম ফারহান আপন প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছে

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার রিহাম ফারহান আপন স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছে। সে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এবং ইয়াছিন আলী ও রাবেয়া সুলতানার পুত্র। তার খালা রেবেকা সুলতানা সনাক সদস্য ও জেলা রোভার স্কাউটস এ-র আরএসএল। ২০২৪ সালে এ্যাওয়ার্ডের জন্য তিনি মনোনিত হন।

Read More »

হাসিনা কতদিন ভারতে থাকবেন- সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিষয়ে জয়শঙ্কর বলেছেন, ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন এবং তিনি কতদিন ভারতে থাকবেন- এটা পুরোপুরিই তার নিজের সিদ্ধান্ত। জয়শঙ্করের ভাষ্যে, …

Read More »

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘সামনে নির্বাচন—এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। প্রফেসর ইউনূস বলেছেন, আগামী নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’ শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র …

Read More »

প্রেস সচিব দেশের মানুষের সাথে বেয়াদবি করে যাচ্ছে: আনু মুহাম্মদ

নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, প্রধান উপদেষ্টার ক্ষমতার তাপে তার তথাকথিত প্রেস সচিব বাংলাদেশের মানুষের সাথে একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় অধ্যাপক আনু মুহাম্মদ তার ফেসবুকের একাউন্ট থেকে এক …

Read More »

পাকিস্তানের পারমাণবিক বোতামের নিয়ন্ত্রণ এখন অসীম মুনিরের হাতে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে নিয়োগ দিয়েছে। পারমাণবিক অস্ত্রধারী দেশটিতে নতুন করে তৈরি করা এই প্রভাবশালী পদে তার মেয়াদ হবে পাঁচ বছর। এ নিয়োগের ফলে তিন বাহিনীর সর্বোচ্চ দায়িত্ব এখন মুনিরের হাতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে চার লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার দিনভর জেলার ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা- ৩৩ বিজিবি অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক …

Read More »

শিশু ও যুবদের সুরক্ষায় খেলাধুলা-বান্ধব পরিবেশ গঠনে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : শিশু ও যুবদের সুরক্ষা, সুস্বাস্থ্য ও ইতিবাচক বিকাশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে খেলাধুলা ও শরীরচর্চায় অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ব্রেকিং দ্যা সাইলেন্স’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com