Breaking News

যুবদের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হেড ও যুবদের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার সকালে শহরের কাটিয়ায় হেডের অফিসের সামনে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (হেড) এবং যুবদের উদ্যোগে ৫০ জন দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি অরুণ কুমার সানা।আরো উপস্থিত ছিলেন উন্নয়নকর্মী রেহেনা পারভীন, হেডের তরিকুল ইসলাম অন্তরসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com