Breaking News

হোয়াটসঅ্যাপে দেখা যাবে না ব্যবহারকারীর নম্বর, বাড়ানো হচ্ছে সুরক্ষা

Spread the love

নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুখবর দেওয়া হলো। গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে অ্যাপ আপডেট করতে চলেছে মার্কিন টেক জায়ান্ট। হোয়াট্সঅ্যাপে চ্যাট করলেই সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারেন। ফলে অচেনা ব্যক্তির কাছে ফোন নম্বর যাওয়ার ঝুঁকি আছে। নতুন আপডেটে এর বদল আনতে চলেছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ নতুন যে আপডেট আনছে, তাতে গ্রাহক কারও সঙ্গে ফোনে কথা বললে বা চ্যাট করলে ফোন নম্বর জানতে পারবেন না। এর বদলে ব্যবহারকারী ‘ইউজ়ার নেম’ সেট করে রাখতে পারবেন। যিনি ফোন বা চ্যাটে কথা বলছেন, তিনি শুধু গ্রাহকের ‘ইউজ়ার নেম’ দেখতে পাবেন, ফোন নম্বর নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক প্ল্যাটফর্মেই এ ধরনের ফিচার রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে অ্যাকাউন্ট লক করেও রাখতে পারেন গ্রাহক। সে ক্ষেত্রে কোনও তথ্যই দেখতে পান না অন্য ব্যবহারকারীরা।

আরও পড়ুন: ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

টেক বিশ্লেষকদের দাবি, হোয়াটসঅ্যাপ যে আপডেটটি আনছে, তাতে বিরাট কোনও বদল ঘটবে, এমনটা নয়। তবে কথা বলার অ্যাপটির নিরাপত্তাব্যবস্থা যে জোরদার হবে, তা বলাই বাহুল্য। সাইবার অপরাধের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এর আলাদা গুরুত্ব রয়েছে।

আপডেটটি ২০২৬ সালের শেষের দিকে আসবে বলে সূত্র জানিয়েছে। ততদিন অচেনা ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলা বা চ্যাট করার সময় ব্যবহারকারীদের

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com