Breaking News

তপশিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন

Spread the love

নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তপশিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষ্যে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোও জোরেশোরে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ কোনো কোনো দল তপশিল ঘোষণার আগেভাগেই প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করে রেখেছে। এখন অপেক্ষা নির্বাচনের তপশিল ঘোষণার।

তপশিল ঘোষণার লক্ষ্যে আগামী রবিবার (৭ ডিসেম্বর) কমিশন সভা আহ্বান করেছে এ এম এম নাছিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। ঐ দিন তপশিল এবং ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। তপশিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করবে ইসি। ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী রবিবার তপশিল ঘোষণার উদ্দেশ্যে কমিশনের সভা আহ্বান করা হয়েছে। আশা করছি ঐ দিনের বৈঠকে আমরা সবকিছুই চূড়ান্ত করতে পারব।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, পুরো জাতি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। ভোট বঞ্চিত জনগণ ভোট দিতে প্রস্তুত। আশা করছি ইসির ঘোষিত সময়সীমার মধ্যেই তপশিল ঘোষণা করবে। রাজনৈতিক দলগুলো জনগণের দাঁড়ায় যাবে। উত্সব আমেজে দেশে ভোট হবে।

 

About dainiksatkhira24

Check Also

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‌‍‍‍‍‌‍‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com