Breaking News

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবকের মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় সাতক্ষীরায় আরো একটি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। মঙ্গলবার (১২মে) সন্ধ্যায় নিহতের পরিবারের পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতের নাম শুভ কুমার দাস (২৮)। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

শুভ দাসের বাবা সুরজ্ঞন দাস বলেন, ছেলে শুভ কুমার দাস প্রায় তিন বছর ধরে লেবাননে অবস্থান করছিলেন। সেখানে একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করত। গতকাল থেকে তার সাথে পরিবারে কেউ যোগাযোগ করতে পারেনি। গতকাল হঠাৎ সন্ধ্যায় তার মৃত্যুর খবর শুনি।

এদিকে, লেবাননের চলমান সহিংসতায় নতুন করে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে সাতক্ষীরার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম, আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ ও কলারোয়ার শ্রীপ্রতিপুর গ্রামের শুভ কুমার দাস ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com