dainiksatkhira24

দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি: পাইকগাছায় সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

পাইকগাছা  প্রতিনিধি:সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে খুলনার পাইকগাছা উপজেলায় সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটার দিকে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বর …

Read More »

ধানের শীষের গণজোয়ার ও ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ 

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী  আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার   (৩ ফেব্রুয়ারি) বিকালে কাথন্ডা বাজারে বাঁশদহা, বৈকারী ও কুশখালী ইউনিয়নবাসীর আয়োজনে বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী মন্ডলের  সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা …

Read More »

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযান: দুই লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ

আবিদ হোসেন : সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কলারোয়ায় মাদরা বিওপি’র সদস্যরা মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) এক বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, মাদরা বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলতলা মাঠ নামক স্থানে অভিযান চালায় এবং সেখান …

Read More »

কলারোয়ায় দুই লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন মাদরা বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, কলারোয়া উপজেলার তেতুলতলা মাঠ …

Read More »

চৌগাছার গুলিকাণ্ডে এসপি–ওসিসহ অভিযুক্ত ৫জনকে গ্রেফতারের নির্দেশ

জেমস আব্দুর রহিম রানা :রাষ্ট্রীয় ক্ষমতার ভয়াবহ অপব্যবহার, পরিকল্পিত নির্যাতন এবং বিচারবহির্ভূত সহিংসতার এক অন্ধকার অধ্যায় আট বছর পর উঠে এসেছে বিচারিক কাঠগড়ায়। গ্রেফতারের পর আদালতে হাজির না করে সাজানো ‘বন্দুকযুদ্ধের’ নামে গুলি চালিয়ে দুই ছাত্রনেতাকে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার অভিযোগে সাবেক পুলিশ সুপার ও থানার ওসিসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৬ সালে …

Read More »

১০ টাকার নতুন নোট বাজারে আসছে আজ, আসল-নকল চিনবেন যেভাবে

নিউজ ডেস্ক: দেশে নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে প্রচলন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা’- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, …

Read More »

শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে ভারত

স্পোর্টস ডেস্ক: গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনার পর মহসিন নাকভি জানিয়েছিলেন আগামী সোমবারের মতো বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে রোববার রাতে এক দিন আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পিসিবি। মহসিন নাকভির বোর্ড ঘোষণা দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে পাকিস্তান, তবে আইসিসির দ্বিমুখী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। …

Read More »

আজ পবিত্র শবে বরাত

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার দিবসের আলোকরেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু হবে অনেক মুসলমানের কাছে পরম কাঙ্ক্ষিত মহিমাময় রজনি—শবে বরাত। পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। শবে বরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দুস্তর মতভেদ বিদ্যমান। পালনের বিপক্ষের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে। ইবনে মাজাহ ও বাইহাকীর একটি দুর্বল হাদিসে উল্লেখ আছে, হজরত আলি ইবনে আবি …

Read More »

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা নিয়ে দেশের ব্যবসায়ী মহলে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পরবর্তী নির্বাচিত সরকারের ওপর এই চুক্তি বাস্তবায়নের দায়িত্ব পড়বে। অথচ চুক্তির খসড়া ও …

Read More »

কলারোয়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব– ধানের শীষে ভোট দিয়ে নাগরিক অধিকার সুপ্রতিষ্ঠিত করুন

কামরুল হাসান: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট  প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com