Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযান: দুই লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ

Spread the love

আবিদ হোসেন :

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কলারোয়ায় মাদরা বিওপি’র সদস্যরা মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) এক বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, মাদরা বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলতলা মাঠ নামক স্থানে অভিযান চালায় এবং সেখান থেকে ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করতে সক্ষম হয়। চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত হতে বাংলাদেশে পাচার করছিল যা দেশীয় শিল্পের ক্ষতি করার পাশাপাশি সরকারকে বড় অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি জানিয়েছেন যে জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com