কলারোয়ায় দুই লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন মাদরা বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, কলারোয়া উপজেলার তেতুলতলা মাঠ এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

 

বিজিবির দাবি, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়।

জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com