Breaking News

dainiksatkhira24

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

হুসাইন বিন আফতাব: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন শাখার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। কৈখালী ইউনিয়ন আমীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাসুদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে …

Read More »

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে মদ–ঔষধসহ জব্দ সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ৬১ বোতল ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ প্রায় ১০ লাখ ৮৯ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনভর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) বিভিন্ন বিওপির অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির বিশেষ টহল দল সীমান্তের …

Read More »

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ–সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের মিলবাজার মোড় থেকে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, …

Read More »

হাসিনা-কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণ হয়নি:এইচআরডব্লিউ

নিউজ ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৪ সালের শিক্ষার্থী নেতৃত্বাধীন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন। দুজনের অনুপস্থিতিতে হওয়া এ বিচার আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এইচআরডব্লিউ এক বিবৃতিতে বলেছে, দুজনেরই অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব …

Read More »

খাতা দেখায় গাফিলতি, পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে জিপিএ-৫

নিউজ ডেস্ক: এসএসসি-এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন যে দারসারাভাবে চলছে তা প্রকটভাবে ফুটে উঠছে পুনর্নিরীক্ষণের ফলাফলে। প্রতি বছরই ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটছে। এবারের এইচএসসি ও সমমানের ফলাফলের খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডের একজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ২০২৪ সালেও একজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পান। ২০২৩ সালে এই সংখ্যা ছিল এক। অন্যদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে …

Read More »

ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন, যা আরব দেশগুলোর কাছে উন্নত অস্ত্র হস্তান্তর বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি থেকে একধরনের বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সোমবার (১৭ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই ঘোষণা দেন। এর মাত্র এক …

Read More »

বিপিএলের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য খেলোয়াড় নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পর্কে ইতোমধ্যে বিসিবি অবহিত করেছেন তিনি। বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকবাজকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তামিম নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে থাকছি …

Read More »

অস্কারজয়ী ‘আরআরআর’ পরিচালকের সিনেমায় মহেশ বাবু-প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলি তার অস্কারজয়ী ‘আরআরআর’-এর পরবর্তী মহাকাব্যিক সিনেমার শিরোনাম উন্মোচন করলেন। নতুন এই মহাপ্রকল্পের নাম ‘বারাণসী’। ছবিতে অভিনয় করছেন দক্ষিণি সুপারস্টার মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও প্রিথ্বিরাজ সুকুমারন। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রথম ফুটেজও প্রকাশ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন হাজারো ভক্ত। শীতল রাতের আকাশে রামোজি সিটির চারপাশ কেঁপে ওঠে ৫০ …

Read More »

শেখ হাসিনা রায়: জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেছেন, গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, জাতিসংঘ মৃত্যুদণ্ডের প্রয়োগকে দুঃখজনক হিসেবে মনে করে এবং সব পরিস্থিতিতে …

Read More »

হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সংগত কোনোটিই হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার ‘সুষ্ঠু ও ন্যায়সংগত কোনোটিই হয়নি’ বলে মনে করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এই প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় যে গুরুতর …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com