Breaking News

সাতক্ষীরায় মৃত গরু জবাইয়ের অপরাধে ২ ব্যক্তির জেল-জরিমানা

Spread the love

রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরায় মৃত গরু জবাই করে পাচারকালে এক ব্যবসায়ী ও ট্রাক চালককে আটক করে প্রত্যেককে এক মাস বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের ছেলে করিমুল ইসলাম ও একই উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমতউদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসিরউদ্দিন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, অভিযুক্তরা শনিবার রাতে সাতক্ষীরা থেকে মৃত গরু নিয়ে খুলনায় যাওয়ার সময় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে ইটাগাছা পুলিশ ফাড়িতে নিয়ে আসে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম অভিযুক্তদের জেল ও জরিমানা প্রদান করেন।

আটককৃত গরু ব্যাপারী নাসির উদ্দীন জানান, সাতক্ষীরা কামালনগরের গরুর কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া রবি কসাই মৃত গরু ব্যবসায়ের সাথে জড়িত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন, অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় তাদেরকে বিধি মোতাবেক জেল ও জরিমানা করা হয়েছে। অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com