Breaking News

ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত

Spread the love

ডেস্ক রিপোর্ট: গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী এবং গর্ভাবস্থাতেই থাকা শিশু নিহত হয়েছেন। বোমার মারাত্মক বিস্ফোরণে মায়ের গর্ভ থেকে শিশুটি বাইরে ছিটকে পড়ে বলে জানা গেছে।আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত চুক্তিতে সাধারণ মানুষ আশা করেছিলেন যে ইসরায়েলি হামলা ও ড্রোন উড্ডয়ন বন্ধ হবে এবং চিকিৎসা সেবা, ত্রাণ ও চলাচলের স্বাধীনতা মিলবে। কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়িত হয়নি, যার ফলে ক্রমাগত মৃতের সংখ্যা বাড়তে দেখে মানুষ চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

রোববার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি ফ্ল্যাটে হামলায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। এ ছাড়া গৃহহীন পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিলেও সেখানে হামলা চালানো হচ্ছে। অনেকেই ফিরে এসে দেখছেন তাদের সহায়-সম্বল সব ধ্বংস হয়ে গেছে এবং নতুন করে জীবন শুরু করতে হচ্ছে।গাজা উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণের গাজা শহর, খান ইউনিস এবং দেইর আল-বালাহ সহ প্রতিটি অঞ্চলই অব্যাহত হামলার শিকার হচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই এবং তারা কোথায় যাবেন বা কী করবেন তা ভেবে পাচ্ছেন না।

 

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com