Breaking News

dainiksatkhira24

সাতক্ষীরা-২আসনে বিএনপি মনোনীত আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের পাকাপোলস্থ শহীদ নাজমুল স্মরণীর খান মার্কেট, কমার্স মার্কেটসহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের …

Read More »

আলিপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাট খোলাই নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ নভেম্বর ) বিকাল ৩টার সময় আলিপুর হাটখোলা প্রাঙ্গনে এ সভার আয়োজন করেন আলিপুর ইউনিয়ন জামায়াত ইসলামী । আলিপুর ইউনিয়নের আমীর মাওলানা মাহমুদুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা …

Read More »

আমাকে নমিনি করার পরে নেতাকর্মীরা ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছে: কাজী আলাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেন , আমার নাম নমিনি হিসেবে ঘোষণার পর থেকে আশাশুনি–কালিগঞ্জের ২৩টি ইউনিয়নের মানুষ ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমি আশাশুনির প্রতিটি মহল্লা, পাড়া ও অলিতে-গলিতে গিয়েছি। সেখানে আমাদের …

Read More »

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা

কামরুল হাসান: কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে কয়লা, জালালাবাদ ও জয়নগর ইউনিয়ন বিএনপি ও যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ নভেম্বর কলারোয়া ফুটবল মযদানে অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশ সফল করতে বুধবার বিকেলে কয়লা ইউনিয়ন পরিষদে কয়লা ইউনিয়ন বিএনপি ও যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। বিশেষ অতিথি …

Read More »

তালায় স্কুল ছাত্র অয়নকে অপহরনের চেষ্টা

জহর হাসান সাগর : তালার ঘোষনগর গ্রামে অষ্টম শ্রেণির স্কুল ছাত্র অয়ন আইচ (১৩) পাচারকারীরা অজ্ঞান করে অপহরন করে নিয়ে যায়। রাতে ভোমরা বন্দর থেকে একটি ট্রাক চালকের সহয়তায় পরিবার ফিরে পেয়েছেন তাদের সন্তানকে । অয়নের নিখোঁজ হওয়া থেকে সীমান্তে পৌঁছানো পর্যন্ত পুরো ঘটনা ঘিরে রয়েছে নানা রহস্য। অয়ন আইচ কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার …

Read More »

সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনয়ন দাবিতে আব্দুল আলিম সমর্থকদের মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা সদরের বিসিক শিল্পনগরী মোড় থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে নেতাকর্মীরা। এরপরে মিছিলটি তালতলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এর আগে গতকাল মঙ্গলবার একই দাবিতে শহরের আমতলায় মহাসড়ক অবরোধ …

Read More »

আধুনিক প্রযুক্তির বিস্তারে অনলাইন কম্পিউটারের নতুন শো-রুম উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘অনলাইন কম্পিউটার’-এর নতুন শো-রুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ইউসিবি ব্যাংকের নিচে নিউ মার্কেট মোড়ে বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শো-রুমটির উদ্বোধন করা হয়। মোঃ মিজানুর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্বে অনলাইন কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ মাসউদ রাজুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম …

Read More »

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ১৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ সাড়ে চৌদ্দ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবির কর্মকর্তারা জানান, ভোমরা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সকাল থেকে সন্ধ্যা …

Read More »

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

ফিরোজ হোসেন : সরকারী – বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাতক্ষীরা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংক হাসপাতালের ল্যাব ইনচার্জ মীর সৈকত, সদর …

Read More »

প্রান্তিক যুব সংঘের কার্যালয় পরিদর্শন করলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক বুধবার ১৯ নভেম্বর সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাগানবাড়িস্থ প্রান্তিক যুব সংঘের কার্যালয় পরিদর্শন করেছেন। তিনি সংগঠনের চলমান কার্যক্রমগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তরুণদের পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক ও সৃজনশীল উদ্যোগ দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এস. এম. আজিজুল হক যুব সমাজের ভূমিকার প্রশংসা করেন। …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com